
বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি।
সিলেট বিভাগে আর্থমানবতার সেবায় নিয়োজিত দরিদ্র কল্যাণ সংস্থার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে সংস্থার বিভাগীয় সাব অফিস বাহুবলের মিরপুর তুঙ্গেশ্বর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা মানবাধিকার সংস্থার সভাপতি মোঃ কাশেম বিল্লাহ নোমান। প্রধান অতিথি হিসেবে দরিদ্র কল্যাণ সংস্থার কার্যক্রমের দিক তুলে ধরে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্থার বিভাগীয় প্রেসিডেন্ট ও দরিদ্র কল্যান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার জেলা সহ সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ অলি মিয়া, জেলার জয়েন্ট সেক্রেটারি মোঃ মহিবুর রহমান, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সংস্থার সদস্য ও সমাজকর্মী কাজী আব্দুল ওয়াহেদ আলফু মিয়া, বাহুবল প্রেসক্লাবের নির্বাহী সদস্য ছাদিকুর রহমান মানবাধিকারের বিভাগীয় সাংগঠনিক ও সংস্থার সদস্য মহিবুল ইসলাম, সদস্য মোঃ মকছুদ মিয়া প্রমুখ।