সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনার আটপাড়ায় খেলাফত আন্দোলনের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।রবিবার (২৪ আগস্ট) বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলন আটপাড়া উপজেলা বাজারের একটি হলরমে এ কার্যক্রম সম্পন্ন হয়।দলটির নবনির্বাচিত আহ্বায়ক মোহাম্মদ শামসুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মাদ আব্দুর রহীম।প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মাদ আব্দুর রহীম বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের মানুষ অনেক সরকার ও তাদের শাসন ব্যবস্থা দেখেছে কিন্তু কোন সরকারই গণমানুষের আশা আকাঙ্ক্ষা, মৌলিক অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা ও ভাগ্য উন্নয়নে তেমন অবদান রাখতে পারেনি। যারাই ক্ষমতার মসনদে বসেছে তারাই দেশের উন্নয়নের নামে সরকারি অর্থ লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শেয়ার বাজার কেলেঙ্কারি, দেশের সম্পদ বিদেশে পাচার, আলেমদেরকে নির্যাতন করে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে তুলেছে।তিনি আরো বলেন, ২০২৪ সালের জুলাইয়ে এদেশের ছাত্র জনতা আলেম সমাজ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতি কর্মকাণ্ডে লিপ্ত কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায় না। তারা দেশে কোরআন সুন্নাহর ভিত্তিতে ইসলামী সরকারকে ক্ষমতায় দেখতে চায়।মাফিজ উদ্দিন মাস্টার এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা খেলাফত আন্দোলনের নেতা মুফতি মুসা শেখ, মুহাম্মাদ আব্দুল হামিদ, হাফেজ মেহেদী হাসান ইমন, মাওলানা সাকিব হাসান প্রমুখ।সভায় সর্ব-সম্মতিক্রমে মোহাম্মদ শামসুল ইসলামকে আহ্বায়ক এবং মাফিজ উদ্দিন মাস্টারকে সদস্য সচিব করে খেলাফত আন্দোলন আটপাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।