অনলাইন ডেস্ক:
সুনামগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. মোস্তফা (৩২)। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার ভিটিপাড়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।ডিবি পুলিশ জানায়, সোমবার (২৫ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে সুনামগঞ্জ সদর থানাধীন ট্রাফিক পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোস্তফাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জিবান। এসময় এএসআই দিবাসসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।অভিযানের সময় মোস্তফার কাছ থেকে ২২ বোতল ভারতীয় মদ (অফিসার্স চয়েস) জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র : জেলা পুলিশ সুনামগঞ্জ