সৈয়দ সময় ,নেত্রকোণা :
অপহৃত স্বজনের ফিরে আসার প্রহর গুনছে পরিবার, আর সময় গড়িয়ে যায় , যায় দিন, সপ্তাহ, মাস। ঠিক ৫৩ দিন আগে গন্ডা ইউনিয়নের যুবদল নেতা মো. রফিকুল ইসলাম শামীম হঠাৎ অদৃশ্য হয়ে যান রাতের আঁধারে। নিখোঁজের সেই বেদনার গল্প আজও গ্রামের প্রতিটি চায়ের দোকান, প্রতিটি উঠোনে চাপা কান্নার মতো ভেসে বেড়াচ্ছে।অবশেষে দীর্ঘ নীরবতার ভেতর এক ঝলক আলো গ্রেপ্তার হলেন সাইফুল ইসলাম নামে এক যুবক। সোমবার (২৪ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটে র্যাব–১৪-এর অভিযান, নিজ গ্রামের অন্ধকার ঘিরে ধরা, আর মঙ্গলবার দুপুরে পুলিশের কাছে হস্তান্তর। কেন্দুয়া থানা পুলিশ পরদিন আদালতে প্রেরণ করে তাকে, যেখানে ৫ দিনের আবেদন সত্ত্বেও বিচারক মঞ্জুর করেন ৩ দিনের রিমান্ড।এর আগে শামীমের বড় ভাই সাইফুল ইসলাম দায়ের করেছিলেন মামলা নামোল্লেখ ২০ জন, অজ্ঞাত আরও ১৫/২০। আদালতের নির্দেশে থানায় রুজু হয় অপহরণ, হুমকি ও ষড়যন্ত্রের নানা ধারায় মামলা।তদন্তে জানা যায়, ২ জুলাই গভীর রাত সাড়ে এগারোটায় শামীম শ্বশুরবাড়ির পথে বের হয়েছিলেন কাঁচা রাস্তা ধরে। তারপর থেকে তিনি আর ফেরেননি। ৩ জুলাই থানায় সাধারণ ডায়েরি, আর ৫ জুলাই শামুকজানী নদীর ব্রিজের নিচ থেকে উদ্ধার হয় তার নিরব মোটরসাইকেল যেন নিখোঁজের নীরব সাক্ষী।তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন, “শামীমকে উদ্ধারের চেষ্টা চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত।”গ্রামের মানুষ অপেক্ষা করছে কবে মিলবে শামীমের খোঁজ? অদৃশ্যতার অন্ধকার ভেদ করে ফিরেআসবে কি তিনি একদিন?