সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি জেলা প্রশাসক বনানী বিশ্বাসের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । 30 আগষ্ট সকালে প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু জাহিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ম, কিবরিয়া চৌধুরী হেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস , বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোনা পৌরসভা প্রশাসক আরিফুল ইসলাম সরদার , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) রাকিবুল হাসান।জেলা প্রশাসকের দৃশ্যমান কাজের মূল্যায়ন ও স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন , সাধারণ সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম , সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু পাল প্রমূখ। সাহিত্যিক বনানী বিশ্বাস এর কবিতা আবৃত্তি মাধ্যমে অনুষ্টিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন , সাংবাদিক ও কবি ইয়াসিনুর রহমান , সাংবাদিক শেখ ইকবাল , সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম , কবি ও সাংবাদিক সৈয়দ সময় , সাংবাদিক মুখলেছুর রহমান খান, সাংবাদিক সুজাদুল ফারাস, সাংবাদিক আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ। বিদায়ী সভাপতি বনানী বিশ্বাস কে জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেচ সম্মাননা প্রদান করে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম ।