মোঃ কাইয়ুম বাদশাহ মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির কার্যালয় থেকে ০১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোঃ মুক্তার হোসেন।গতকাল বিকেল ৫টায়, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে ওয়ার্ড কমিটির পাঁচজন করে মোট ৪৫ জন সদস্যকে সঙ্গে নিয়ে তিনি উপজেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হন। আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের হাত থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু এবং স্থানীয় নেতাকর্মীরা।মনোনয়ন ফরম গ্রহণের পর মোঃ মুক্তার হোসেন বলেন,“নেতাকর্মীদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আজ আমি সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। তাদের আস্থা এবং ভোটের মাধ্যমে, ইনশাআল্লাহ, আমি বিজয়ী হব।”