
সালমান আহম্মদ কেন্দুয়া নেএকোনা
গত ৩০ আগস্ট জেলা বিএনপি’র সম্মেলনে (কেন্দুয়া-আটপাড়া) আসনের গণমানুষের নেতা ড. রফিকুল ইসলাম হিলালী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় নেত্রকোণার কেন্দুয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।কেন্দুয়ার মাটি, হিলালী ভাইয়ের ঘাঁটি, তোমার ভাই, আমার ভাই, হিলালী ভাই, হিলালী ভাই -এমন শ্লোগানে সোমবার (১সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় ।মিছিলটি কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হয়ে কেন্দুয়া উপজেলার পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে পরিণত হয়ে শেষ হয় ।সমাবেশে বক্তরা বলেন- ড. রফিকুল ইসলাম হিলালী অসুস্থতা জনিত কারণে মিছিলে অংশগ্রহণ করতে পারেনি। তাঁর জন্যে সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং সুখে দুঃখে হিলালী ভাইয়ের পাশে থাকার আহ্বানও জানান নেতারা ।এর আগে আবহমান বাঙালির ঢাক- ঢোল পিটিয়ে ও রং মেখে কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত আনন্দ প্রকাশ করেন। এছাড়াও রাস্তায় বাজনার তালে তালে নেচে গানে উল্লাসিত হয়ে আনন্দ উপভোগ করতে দেখা যায়।এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁইয়া,সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, আবদুল আউয়াল খান, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, রেজাউল আলম সুমন,সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জরিপ, বিজ্ঞান ও তথ্য গবেষণা সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নাসির খন্দকার, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, তাতীদলের আহবায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ সাইফুল আলম ভুইঁয়া, যুগ্ম আহ্বায়ক তৌফিকুল হক শিবলী, তোফায়েল আহমেদ, আবুল হোসেন সহ অসংখ্য নেতাকর্মী ।উল্লেখ্যঃ ড. রফিকুল ইসলাম হিলালী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী । উক্ত নেতা কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ী এলাকার বাসিন্দা ।




















এই post বিষয়ে আলোচনা করুন