প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৫:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৮:১৪ পি.এম
জনগণের সমর্থনহীন দলগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে – বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিশী

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
যে দলগুলোর সাথে জনগণের সম্পৃক্ততা নেই, সেই দলগুলো নির্বাচন বানচালের চেষ্টা করছে। ফ্যাসিস্ট সরকারের দোসররাও বাংলাদেশে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমাদের জনগণ, বাংলাদেশের জনগণ এটিকে প্রতিহত করবে। বিএনপি এটিকে প্রতিহত করবে এবং আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা দিয়েছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে—ইনশাআল্লাহ এই নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে শনিবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামোর লিফলেট বিতরণকালে শিবগঞ্জ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিশী এসব মন্তব্য করেন।তিনি আরো বলেন, বিএনপি একটি বড় দল। এ দলে আমাদের অনেক বড় বড় নেতাকর্মী রয়েছেন। একটি সংসদীয় আসনে একের অধিক প্রার্থী থাকতে পারে—এটি আমাদের দলের মধ্যে স্বাভাবিক প্রতিযোগিতা।এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মামুন, দুর্লভপুর ইউনিয়নের মেম্বার সাইদুর রহমান, মফিজ উদ্দিন মাস্টারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সটঃবিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিশী
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন