
সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় অর্থ ঋণ সংক্রান্ত এনআই এক্ট মামলায় সাজাপ্রাপ্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালেই উপজেলার চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত নারী হলেন ওই গ্রামের বাসিন্দা নমিতা রানী বর্মন।খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়। এসময় লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই তাজউদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসরকারি উন্নয়ন সংস্থা আশা সমিতি দায়ের করা অর্থ ঋণের মামলায় আদালত নমিতা রানীকে সাজা প্রদান করে। পরবর্তীতে আদালতের নির্দেশেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।ওসি আরও জানান , আদালতের ওয়ারেন্টে নমিতা রানী বর্মন কে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে ।



















এই post বিষয়ে আলোচনা করুন