মধ্যনগর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ শাজাহান খন্দকার এবং সঞ্চালনা করেন আব্দুল সালাম প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন এবং তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব তালুকদার ও ফজলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সাজিবুল হক, টিটু রঞ্জন তালুকদার, মহিবুর রহমান মানিক, আব্দুল হালিম, ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সদস্য শেখ ফরিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির হোসেন সাগর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেপুল আহমেদ, মধ্যনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইমরান, কেন্দ্রীয় নবীন দলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক তাজুল ইসলাম এবং উপজেলা নবীন দলের আহ্বায়ক মো. খসরুজ্জামান।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রধান অতিথি আবে হায়াত ও ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।সিনিয়র সহসভাপতি পদে মজনু মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে মঞ্জুরুল হক এবং সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে মোক্তার হোসেন (ঘোড়া মার্কা) ৩৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল হোসেন (আনারস মার্কা) পান ১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল সালাম (তালা মার্কা) ২৮২ ভোটে নির্বাচিত হন, যেখানে সৈয়দ হোসেন (ফুটবল মার্কা) পান ১২০ ভোট। এছাড়া সভাপতি পদে ১৯টি এবং সাধারণ সম্পাদক পদে ৬টি ভোট নষ্ট হয়েছে।নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবে হায়াত এবং সহকারী প্রধান নির্বাচন কমিশনার আব্দুল কাইয়ুম মজনু। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদার ও সদস্য কামাল হোসেন।কাউন্সিলে বক্তারা বলেন, দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে হবে।