সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোণায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পূর্বধলার নুরুল আলম নেত্রকোণা জেলায় এবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলম রোববার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ সভায় অপরাধ পর্যালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।এ সময় একই থানার ইন্সপেক্টর (তদন্ত) মিন্টু দে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন।পরে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম শ্রেষ্ঠ ওসি এবং শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া মোহাম্মদ নুরুল আলম বলেন, “আমি কাজ ও দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের সেবায় সবসময় অবিচল থাকার চেষ্টা করি। এ পুরস্কার কাজের প্রতি অনুপ্রেরণা যোগাবে। ভালো কাজের মূল্যায়ন সবসময় হয়, তাই আজ আমি শ্রেষ্ঠ অফিসার হিসেবে স্বীকৃতি পেয়েছি। আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”