
অলিউর রহমান মিরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়নের মোগরপাড়া গ্রামে গতকাল রবিবার রাতে মোগরপাড়া যুব সমাজের উদ্যোগে সকল প্রকার অবৈধ কার্যক্রম ও মাদকাসক্তি বেড়ে যাওয়ায় মাদক নিরাময় করার উদ্দেশ্যে এলাকাবাসী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে একটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় এলাকাবাসী কীভাবে মাদক প্রতিরোধ করা যায় সে বিষয়ে মতামত পেশ করেন।মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের এবং যারা মাদক গ্রহণ করে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূল করতে এলাকাবাসী মতামত প্রদান করেন। মাদক নির্মূলে সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়।যুবসমাজ, বিশেষত শিক্ষার্থীরা মাদকাসক্তির শিকার হয়ে জীবনকে ধ্বংসের পথে পরিচালিত হচ্ছে। একটি দেশের ভবিষ্যৎ হিসেবে যুব সমাজের স্বাস্থ্য ও মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিসীম।মাদকের বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলনেরর অংশ হিসেবে অভিভাবকদের নিয়ে বিভিন্ন পর্যায়ের মাদকের ক্ষতিকারক দিকগুলো আলোচনা করা হয়। মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে মাদকের শারীরিক ও মানসিক প্রভাব সম্পর্কে তথ্যসমূহ সহজভাবে মানুষের কাছে আগামীতে পৌঁছে দেয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়।আলোচনা সভায় মোঃ হাফিজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ৮ নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক মাষ্টার এবং জামায়াতে ইসলামী ৮নং মাহমুদপুর ইউনিয়নের আমীর জনাব মোঃ নুরনবী এছাড়াও উপস্থিত ছিলেন মোগরপাড়া আদর্শ জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আঃ কাদের, মাহমুদপুর ব্লাড ডোনেশন সোসাইটি এর সাধারণ সম্পাদক মোঃ ছাহিবুর রহমান, ৮ নং মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ ছামিউল ইসলাম,মোগরপাড়া তরুণ ক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম সহ সভাপতি শাখাওয়াত এবং সাধারণ সম্পাদক নাইমুর রহমান সহ মোগরপাড়া গ্রামের সকল সকল পেশার মানুষ।





















এই post বিষয়ে আলোচনা করুন