
সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোণায় কৃষক নূর মোহাম্মদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজুরবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে প্রাথমিকভাবে শেষ হয়। এ সময় নিহত নূর মোহাম্মদের পরিবারের সদস্যরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানের কাছে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেন।পরে মিছিলটি আবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ পিপিএম-এর কাছে আরেকটি স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় মো. মোফাজ্জল জানান, হত্যাকারীরা ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকী দিচ্ছে।পুলিশ সুপারের নিকট স্মারকলিপি হস্তান্তর জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ পিপিএম বলেন, “এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। আশা করছি খুব শিগগিরই তারা আইনের আওতায় আসবে।”নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ নেওয়াজও ভুক্তভোগী পরিবারকে আশ্বস্ত করেন যে আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাতে আধিপত্য বিস্তার ও পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন কৃষক নূর মোহাম্মদ (৩৫)। তিনি সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের জামাটি গ্রামের মো. মোফাজ্জলের ছেলে।এ ঘটনায় দু’টি হত্যা মামলা হয়। এর মধ্যে একটিতে নূর মোহাম্মদের বাবা প্রধান আসামি হিসেবে মাতু মিয়াসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ দুটি মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে।মানববন্ধনে মৌগাতী ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ অংশ নেন। তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।






















এই post বিষয়ে আলোচনা করুন