
রানা খান, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে মনোনীত প্রার্থী জনাব মাওলানা হারুনুর রশিদ ফারুকীর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠিত এই গণসংযোগে আটপাড়া ও কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। প্রার্থীর সঙ্গে গণসংযোগে অংশ নেন নেত্রকোনা জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, আটপাড়া উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ এবং স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।গণসংযোগ চলাকালে বিভিন্ন স্থানে পথসভা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জনসাধারণের দোয়া ও সমর্থন কামনা করেন মাওলানা হারুনুর রশিদ ফারুকী। তিনি তার বক্তব্যে বলেন, এই অঞ্চলের অবহেলিত মানুষের উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, জনগণ ইসলামী নেতৃত্বকে এগিয়ে আনবে এবং পরিবর্তনের জন্য জমিয়তের হাতকে শক্তিশালী করবে।স্থানীয় জনগণের মধ্যে এই গণসংযোগকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।






















এই post বিষয়ে আলোচনা করুন