
সৈয়দ সময়, নেত্রকোনা :
হাওরপাড়ের প্রায় সোয়া দুই লাখ মানুষের একমাত্র ভরসা মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু ১০০ শয্যার এ হাসপাতালে চিকিৎসক আছেন মাত্র পাঁচজন। ৬৫টি পদ শূন্য পড়ে থাকায় স্বাস্থ্যসেবা কার্যত ভেঙে পড়েছে। ফলে নিত্যদিন ভোগান্তিতে পড়ছেন রোগীরা, বঞ্চিত হচ্ছেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে।হাসপাতালের এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, ল্যাব ও অপারেশন থিয়েটার সবই অচল। চিকিৎসক না থাকায় অস্ত্রোপচার হচ্ছে না। রোগ নির্ণয়ের জন্য ছুটতে হচ্ছে বেসরকারি ডায়গনস্টিক সেন্টার কিংবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।রোগীরা অভিযোগ করেছেন, হাসপাতালে জ্বর ও স্যালাইন ছাড়া আর কোনো ওষুধ মেলে না। টয়লেটের নাজুক অবস্থা এবং নোংরা পরিবেশে অতিষ্ট তারা।মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোমেনুল ইসলাম জনবল সংকট স্বীকার করে বলেন, আমারা যতটুকু পারি ঢালিয়ে যাচ্ছি। জনবল শূন্য বিষয় টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে ।






















এই post বিষয়ে আলোচনা করুন