
সৈয়দ সময় , নেত্রকোনা :
গ্রামীণ ন্যায়বিচারে কার্যকর ভূমিকা রেখে নজির গড়েছে নেত্রকোনার গ্রাম আদালত। জেলার ৮৬ ইউনিয়ন পরিষদের অধীনে গঠিত ৮৬টি গ্রাম আদালতে গত এক বছরে নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৮২৩টি মামলা।বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত “গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয়” শীর্ষক সভায় এ তথ্য তুলে ধরা হয়।স্থানীয় সরকারের উপপরিচালক আরিফুল ইসলাম সরদার জানান, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মোট ১ হাজার ৯৭৬টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ৯২ শতাংশ মামলার নিষ্পত্তি হয়েছে। আবেদনকারীদের মধ্যে ২৫ শতাংশ নারী (৪৪৪টি মামলা) এবং ৭৫ শতাংশ পুরুষ (১ হাজার ৩৩২টি মামলা) ছিলেন। নিষ্পত্তিকৃত মামলায় বিচারপ্রার্থীরা মোট ২ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৭০০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক আরিফুল ইসলাম সরদার। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মুজাহিদ, মো. আতিকুল ইসলামসহ আরও অনেকে।জেলা প্রশাসক বলেন, গ্রামের সাধারণ মানুষ শহরে এসে মামলা পরিচালনা করতে পারে না। গ্রাম আদালত তাদের ভরসা। তাই তাদের দক্ষতার সাথে নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে ।সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।






















এই post বিষয়ে আলোচনা করুন