
সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনায় সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া কাকুনীকোনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রতন খানের দাফন সম্পন্ন হয়েছে ।মরহুম রতন খান গতকাল ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সন্ধ্যা ৭ টায় বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন ।২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়া কাকুনীকোনা এস বি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে জানাজা নামাজ আদায় করেন মুসুল্লিরা এর আগে নেত্রকোনার সহকারী কমিশনার ( ভূমি )র তত্ত্বাবধানে ও নেত্রকোনা মডেল থানায় অফিসার ইনচার্জ ( ওসি)কাজী শাহ নেওয়াজ নেতৃত্বে চৌকষ পুলিশ বাহিনী বীর মুক্তিযোদ্ধা রতন খানের মরদেহ প্রতি গার্ড অফ আনার জানান।বীর মুক্তিযোদ্ধা রতন খান তেঁতুলিয়া কাকুনীকোনা এস বি উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য, বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত ৪ বারের সভাপতি ও ইউপি সদস্য ছিলেন । মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯২ বছর এবং তিনি স্ত্রী,১ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন ।বীর মুক্তিযোদ্ধা রতন খানের জানাজায় বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী, খালিয়াজুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, মদনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আশুজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাজিউড়া মফিলা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফায়েত আহমেদ, তেঁতুলিয়া আর হেলাল দাখিল মাদ্রাসার সুপার মোঃ হারিস উদ্দিন, কবি ও সাংবাদিক সৈয়দ সময় , বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী , এলাকাবাসী সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন ।তেঁতুলিয়া কাকুনীকোনা এস বি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো, জালাল উদ্দিন খান, প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ ও বিদ্যালয়ের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা রতন খানের ছেলে জহিরুল জানাজায় অংশ গ্রহণ করার জন্য সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।






















এই post বিষয়ে আলোচনা করুন