সৈয়দ সময়, নেত্রকোনা:
জাতীয় সংসদ নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে করতে হবে ,এ দাবি জানিয়ে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার জুমার নামাজের পর নেত্রকোণা শহরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জামায়াতের নেতারা বলেন, “পাতানো ভোট মেনে নেবে না জনগণ।”প্রধান বক্তা অধ্যাপক মাওলানা এনামুল হক নির্বাচনে পিআর পদ্ধতি চালুর দাবি জানান।সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ।