
রানা খান,নেত্রকোণা সংবাদদাতা
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নেত্রকোণার পূর্বধলায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ও মানবিক আয়োজন—পূজার ফ্রি হাট।শনিবার (২৭ সেপ্টেম্বর), পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ কাজলা এলাকায় শাহেদা পাঠান স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে এই মহতী আয়োজন করে মুক্তির বন্ধন ফাউন্ডেশন।প্রতি বছরের মতো এবারও মহাপঞ্চমী তিথিতে ফাউন্ডেশনটি আয়োজন করে এই বিশেষ কর্মসূচি, যেখানে নতুন জামাকাপড়, পাঞ্জাবি, ফতুয়া, জুতো, সাবান, তেল, কসমেটিকস, নারিকেলসহ নিত্যপ্রয়োজনীয় বহু পণ্য সাজানো হয় সুসজ্জিত স্টলে।অর্থনৈতিকভাবে অসচ্ছল শতাধিক হিন্দু ধর্মাবলম্বী পরিবার তাদের প্রয়োজনীয় সামগ্রী একেবারে বিনামূল্যে গ্রহণ করেন শিশুদের জন্য ছিল প্রকৃতি বিষয়ক ভাষা শিক্ষার বই, খেলার বেলুনসহ নানা উপহার। নতুন জামা ও খেলনা পেয়ে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার বাংলাদেশ কো-অর্ডিনেটর (গ্রেড-১) আনসার উদ্দীন খান পাঠান।উপস্থিত ছিলেন মুক্তির বন্ধন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, পরিচালক মোঃ শহিদুল ইসলাম, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।তারা বলেন, “এমন আয়োজন শুধু উপহার নয়, সমাজে সহমর্মিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।”উপকারভোগীরা জানান, পূজার সময় নতুন জামা কেনার সামর্থ্য ছিল না তাদের। এই আয়োজনে তারা প্রয়োজনীয় সব কিছু পেয়ে গভীরভাবে কৃতজ্ঞ।বিশেষ করে শিশুদের মুখে হাসি ফোটানোয় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।ব্যতিক্রমী ও হৃদয়ছোঁয়া এই আয়োজন সমাজে সহানুভূতির বার্তা ছড়িয়ে দিলো নতুন করে।






















এই post বিষয়ে আলোচনা করুন