
সৈয়দ সময় , নেত্রকোনা :
পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরণপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত ওই অভিযানে আইন অমান্য করার দায়ে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত মোট ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে।মোবাইল কোর্ট জানায়, “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” এর ১৪ ধারায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।সরকারি নির্দেশনা অনুযায়ী পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





















এই post বিষয়ে আলোচনা করুন