
সৈয়দ সময় ,নেত্রকোনা :
বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোনায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ মুখরিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায়।সকালে বর্ণাঢ্য র্যালি শেষে স্থানীয় ও জাতীয় পর্যায়ে পর্যটন উন্নয়নের সম্ভাবনা ও করণীয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।আলোচনা সভায় বক্তারা নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্য, নদী-নালা, হাওর-বাঁওড় ও পাহাড়ি সংস্কৃতিকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের সম্ভাবনা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, নিরাপদ ভ্রমণ ব্যবস্থা এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততার বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।






















এই post বিষয়ে আলোচনা করুন