
সৈয়দ সময় , নেত্রকোনা:
নেত্রকোণার মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিনব্যাপী নানা খেলায় অংশ নিয়ে তরুণদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মাঠ প্রাঙ্গণ।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন সেগমেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)শামীমা ইয়াসমীন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক।সফলভাবে আয়োজিত এ প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সুস্থ ও ইতিবাচক জীবনধারার প্রতি অনুপ্রাণিত করেছে।






















এই post বিষয়ে আলোচনা করুন