
সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভা এলাকায় নদী থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে উত্তোলিত বালু নৌকায় করে বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. এ. কাদের।অভিযানে প্রমাণিত হয় যে, আইন অমান্য করে অবৈধভাবে উত্তোলিত বালু বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ অনুযায়ী এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















এই post বিষয়ে আলোচনা করুন