প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৪:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৪:৩২ পি.এম
নবাবগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় ও যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

অলিউর রহমান মিরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা বিএনপির আয়োজনে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। যৌথ কর্মীসভায় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহন করে। যৌথ কর্মীসভায় সাংগঠনিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর ) যৌথ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান (রাজা), জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম ফতে, উপজেলা বিএনপির উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান(গোর্কী), জেলা বিএনপির অন্যতম সদস্য আবু ত্বাহের ক্বারী, উপজেলা যুবদলের সভাপতি মোঃ মশিউদ দৌলা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তাদির হোসেন বকুল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় বক্তারা প্রত্যেক নেতা কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগনের সাথে কাজ করার জন্য বলেন। এ সময় নেতারা ত্যাগীদের মূল্যায়ন করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন