
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় ভ্যান উল্টে সেই ভ্যানের নিচে চাপাপড়ে তৌহিদ নামে ৬ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এমৃত্যুর ঘটনাটি ঘটেছে সোমবার ২৯ শে সেপ্টেম্বর দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার কিচমত জাতোপাড়া গ্রামে। স্থানিয় সুত্র জানায়, ভ্যান যোগে ভ্যানের চালক বালি বহণ করছিলেন। বালি বহনের এক পর্যায়ে ভ্যান রেখে চালক একটু দূরে গেলে সেই ফাঁকে শিশু তৌহিদ ভ্যানে খেলা করতে যায় এবং খেলার এক পর্যায়ে ভ্যানের চাবিতে তার হাত পড়লে সে সময় ভ্যান উল্টে যায় এবং ভ্যানের নিচে চাপা পড়েন শিশু তৌহিদ। লোকজন দেখতে পেয়ে তাকে ভ্যানের নিচে থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পস্তুতিকালে ঘটনাস্থলেই শিশু তৌহিদের মৃত্যু হয়। শিশু সন্তানকে হারিয়ে তার শোকাহত বাবা নাঈম বলেন, আমার সন্তান আর আমাদের মাঝে ফিরে আসবেনা, আর আমাকে আব্বা বলে ডাকবে না। শিশু তৌহিদের মৃত্যুতে তার পরিবার সহ এলাকার লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া।






















এই post বিষয়ে আলোচনা করুন