
সৈয়দ সময় , নেত্রকোনা :
চলমান শারদীয় দুর্গোৎসব কে সফল ও নিরাপদ করতে সোমবার সন্ধ্যায় নেত্রকোণা সদর ও পৌরসভা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের মাঝেই প্রশাসনের শীর্ষ এই দুই কর্মকর্তা মণ্ডপে আগত ভক্ত-উদযাপনকারীদের সঙ্গে কথা বলেন। তারা পূজা অংশগ্রহণকারীদের কাছে খোঁজখবর নেন এবং কোনো ধরনের সমস্যা বা অসুবিধা আছে কিনা তা জানতে চান।পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনে দুর্গোৎসব উপভোগ করার আহ্বান জানান।






















এই post বিষয়ে আলোচনা করুন