
সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনায় কথিত হলুদ সাংবাদিকতা, চাঁদাবাজি ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।৭ অক্টোবর ২৫ মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কথিত সাংবাদিক মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ রুবী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। তাদের এ ধরনের কর্মকাণ্ডে পুরো গণমাধ্যম অঙ্গন কলঙ্কিত হচ্ছে বলে দাবি করেন বক্তারা।বক্তারা আরও বলেন, প্রকৃত সাংবাদিকরা সমাজের দর্পণ ও ন্যায়বিচারের কণ্ঠস্বর। কিন্তু কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের মতো আচরণ করছে, যা গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।






















এই post বিষয়ে আলোচনা করুন