
রানা খান, আটপাড়ার ( নেত্রকোনা) প্রতিনিধি:
জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব মোঃ হেলাল উদ্দিন খানের স্মরণে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। নেত্রকোনা আটপাড়া উপজেলার বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে মোঃ হেলাল উদ্দিন খানের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাক্তন সহকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যরাতাঁরা বলেন, জনাব মোঃ হেলাল উদ্দিন খান ছিলেন একজন সৎ, সাহসী ও নীতিবান কর্মকর্তা। দেশপ্রেম, নিষ্ঠা ও আদর্শিক দৃঢ়তায় তিনি সরকারি প্রশাসনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
বক্তারা আরও স্মরণ করেন তাঁর মহান মুক্তিযুদ্ধকালীন অবদান। স্বাধীনতা সংগ্রামে তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। পরবর্তীতে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকে দক্ষতা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে স্বাধীন বাংলাদেশ গঠনে অসামান্য ভূমিকা রেখেছেন,” বলেন একজন বক্তা।অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র, এলাকাবাসী, সহকর্মী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।এই আয়োজনের মাধ্যমে মোঃ হেলাল উদ্দিন খানের জীবনের আদর্শ ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়, যা তাঁদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।






















এই post বিষয়ে আলোচনা করুন