
সৈয়দ সময় , নেত্রকোনা :
আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । গণসংযোগের অংশ হিসেবে আজ বিকেলে গৌরীপুর উপজেলার ৪ নং মাওহা ইউনিয়নে ভুটিয়ারকোনা বাজারে মাওহা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
মাওহা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব বাবু সুজিদ কুমার দাস । বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ আহম্মদ খান পাঠান সাব্বির , ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অব: ওয়ারেন্ট অফিসার দিলুয়ার হোসেন , সাবেক যুগ্ম আহ্বায়ক পল্লী ডাঃ রতন মিয়া ।এ সময় বক্তব্যে বক্তারা বলেন , বিএনপি’র দুর্দিনের
নেতাকর্মীদের ভরসার স্থল আহাম্মদ তায়েবুর রহমান হিরন আমারা দলের জন্য কাজ করেছি । শতাধিক মামলার আসামি কারা নির্যাতিত নেতা হিরন ভাইয়ের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান ।






















এই post বিষয়ে আলোচনা করুন