
সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোণার কলমাকান্দায় ভয়ংকর নেশা জাতীয় মাদক টাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে কলমাকান্দা পুরাতন আশ্রয় শিবিরের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাহাদুর কান্দা গ্রামের পরিমল তালুকদারের ছেলে পরিবর্তন তালুকদার (২৮), ঘোষপাড়া গ্রামের মৃত ভজেন্দ্র চন্দ্র ঘোষের ছেলে পল্লব চন্দ্র ঘোষ (৩০) এবং ইসবপুর গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে শাহ্ পরান (১৮)।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, “মাদক নির্মূলে কলমাকান্দা থানা পুলিশ সর্বদা সক্রিয় রয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।”





















এই post বিষয়ে আলোচনা করুন