
রানা খান, আটপাড়া (নেত্রকোণা)
নাগরিক সেবার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে নেত্রকোনার আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহানুর রহমান মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) ৭নং সুখারী ইউনিয়ন পরিষদ এবং এলাকার দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও ডিজিটাল সেন্টারের সেবা প্রদানের প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্পন্ন সেবা পৌঁছাতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইউএনও।এসময় তিনি শিক্ষা খাতের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান— ধর্মরায় রামধন উচ্চ বিদ্যালয় ও ধর্মরায় রামধন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়গুলোর শিক্ষাদান পদ্ধতি, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি, এবং অবকাঠামোগত অবস্থা পর্যালোচনা করে উন্নয়নের পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ইউপি প্রশাসক মো. মাসুদ জামান খান এবং ইউপি সচিব মো. শফিকুল ইসলাম।এছাড়া রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা রাসেদ কামাল শাহীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মোস্তফা আশরাফ কামাল তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বাবুল, কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল সরকার ও ইউপি ছাত্রদল সভাপতি রাজন আহমেদ।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজন নুরে আলম মাজু, তুতা মিয়া, আনোয়ার হোসেন টুটুল ও মনির হোসেন।
ইউএনও মো. শাহানুর রহমান বলেন,
“সরকারের জনমুখী সেবাগুলো যাতে সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা কার্যক্রম বজায় থাকে— সেই লক্ষ্যেই নিয়মিত এসব পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”






















এই post বিষয়ে আলোচনা করুন