প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৫, ৯:০৫ এ.এম
নওগাঁয় মাদ্রাসা পড়ুয়া এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইমাম আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় মাদ্রাসাতে পড়ুয়া প্রথম শ্রেণীর এক শিশু ছাত্রকে বলাৎকার করার মামলায় মুসা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করেছে থানা পুলিশ। শিশু ছাত্র বলাৎকারের ঘটনাটি ঘটেছে নওগাঁর পোরশা উপজেলায়। শুক্রবার বলাৎকারের শিকার ছাত্রের মায়ের দায়ের করা মামলায় মুসাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করেন পোরশা থানা পুলিশ। এর আগে স্থানিয় জনতা শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। আটককৃত মুসা পোরশা উপজেলার গবিরাকুড়ি গ্রামের মৃত আঃ শুকুরের ছেলে। স্থানিয় সুত্র জানায়, মুসা শ্রীকলা নতুন পুকুর জামে মসজিদের ইমাম। ভুক্তভোগী শিশু স্থানিয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ুয়া ছাত্র। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৮ টায় শিশু ছাত্র শ্রীকলা নতুন পুকুর জামে মসজিদে নামাজ পড়তে গিয়ে বাড়িতে না আসায় শিশুর মা রাতেই খোঁজা-খুজি করতে থাকে এক পর্যায়ে মসজিদে গিয়ে তার জুতা দেখতে পান এবং আলো বন্ধ দেখে তিনি মসজিদের দরজা ধাক্কাদিয়ে খুলে তার শিশু সন্তানকে ইমাম মুসা বলাৎকার করছেন দেখে তিনি চিৎকার দিলে এক পর্যায়ে ইমাম বাইসাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে ছাত্রের মায়ের চিৎকারে এগিয়ে আসা গ্রামের লোকজন মুসাকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। এসময় শিশু ছাত্র জিজ্ঞাসাবাদে জানায়, হুজুর তাকে মসজিদের ভেতরে বলাৎকার করেছেন। এব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, ছাত্রের মায়ের দায়েরকৃত মামলায় আটককৃত ইমাম মুসাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন