প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১২:৫৭ এ.এম
সুনামগঞ্জের মধ্যনগরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে এক আসামি গ্রেফতার।

কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। এ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ–২’ কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হয়।মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে মধ্যনগর থানা পুলিশের একটি দল উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গোলগাঁও বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মামলার এজাহারনামীয় নুরুল হক (৩৫), পিতা– মোঃ রহিম মিয়া, বাসিন্দা– ইছামারি গ্রাম, থানা– মধ্যনগর, জেলা– সুনামগঞ্জ-কে গ্রেপ্তার করা হয়।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের কারণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ হয়, এতে কয়েকজন ব্যক্তি আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসা দেওয়া হয়।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রাত সাড়ে ৯টায় থানায় আনা হয়। বুধবার যথাযথ পুলিশ পাহারায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন