
সাজিদুর রহমান, বাহুবল, হবিগঞ্জ।
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদর ও মিরপুরের যানজটে জনভোগান্তি চরমে পৌঁছেছিল। বাহুবল বাজারের মুখ ও জনবহুল মিরপুর চৌমুহনার সংযোগ সড়কগুলো ছিল যানজটের কবলে। দ্রুতগামী যানবাহন ছাড়াও পথচারীদের চলাচলই ছিল কষ্টসাধ্য। এসব জনবিড়ম্বনা লাঘবে উপজেলা প্রশাসন বার কয়েক উদ্যোগ নিলেও সুফল মিলেনি। প্রতিবারই ব্যর্থ হয়েছে। যার ফলশ্রুতিতে অসহনীয় যানজটে নাখাল ছিলেন বাহুবলবাসী এমন এক অস্বস্তিকর পরিবেশে নির্বাচনকালীন দায়িত্বে থাকা সেনা সদস্যরা যানজট নিরসনে এক সফল অভিযান পরিচালনা করেন। তাদের এ অভিযানে বাহুবল ও মিরপুরের যানজট অনেকটা দুুরিভূত হওয়ায় জনমনে ফিরে এসেছে স্বস্তি। দুই দিন ধরে বাহুবলের মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। ভুক্তভোগিদের প্রত্যাশা জনগুরুত্বপূর্ণ সড়কে যানজট নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের দীর্ঘ মেয়াদী পদক্ষেপ গ্রহণ করা।