
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় মাত্র ১৬ মাস বয়সি শিশু সন্তানকে ব্রীজ থেকে নদীতে ফেলে দিলেন মা, জীবিত উদ্ধার করলো পুলিশ। ব্রীজ থেকে শিশু সন্তানকে নদীতে ফেলে দিয়ে থানায় হাজির হয়ে শিশুটির মা মুনতাহীন নামে এক নারী নিজেকে গ্রেফতারের দাবি জানান। এমন অবস্থায় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানিয় লোকজনের সহযোগীতায় রুপসা নামে মাত্র ১৬ মাস বয়সী কন্যা শিশুটিকে উদ্ধার করেন। মা কর্তৃক শিশু সন্তানকে ফেলে দেওয়ার ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ১৫ জানুয়ারী দুপুর সারে ১২ টারদিকে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর এলাকায়।পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে মুনতাহীন মুন নামে এক নারী থানায় এসে নিজেকে গ্রেফতার করার জন্য দাবি জানাতে থাকে। কারণ হিসেবে তিনি বলেন, নিজ তার নিজ শিশু সন্তানকে বীজ থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন। এ সময় তার কথা শোনামাত্র অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল ও থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ব্রিজ এলাকায় ছুটে যান। সেখানে পৌছে স্থানিয় লোকজনের সহযোগীতায় শিশুকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে খুঁজে পান। শিশুকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়ে ওঠে শিশুটি। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত আছে।তিনি আরো জানান,শিশুটির মা মানসিকভাবে অসুস্থ। এর আগেও বেশ কিছু ঘটনা ঘটিয়েছেন। এদিকে খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি পুরুস্কৃত করেন উদ্ধারকাজে সহযোগিতা করা একজন ব্যাক্তিকে।






















এই post বিষয়ে আলোচনা করুন