
রংপুর প্রতিনিধি:
রংপুর মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মহানগর কমিটিতে নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। দলের বর্তমান সহকারী সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ছোট-কে রংপুর মহানগর জাতীয় পার্টির ০১নং সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস. এম. ইয়াসির-এর যৌথ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, সংগঠনের চলমান কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই সাংগঠনিক রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ বিষয়ে রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দলকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে যোগ্য ও পরীক্ষিত নেতাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। মোঃ আমিনুল ইসলাম ছোট দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা মহানগর জাতীয় পার্টিকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করাবে। সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য এস. এম. ইয়াসির বলেন,চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশনায় মহানগর কমিটিকে শক্তিশালী করার এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে আমরা আশাবাদী।নতুন দায়িত্বপ্রাপ্ত ০১নং সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ছোট বলেন,জাতীয় পার্টির নেতৃত্ব আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। রংপুর মহানগরে জাতীয় পার্টিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে যাব। এই নতুন নিয়োগের মাধ্যমে রংপুর মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন। তারা মনে করছেন, ভবিষ্যতে দলীয় কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল হবে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জাতীয় পার্টি সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবে।






















এই post বিষয়ে আলোচনা করুন