
আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচংয়ে ভোর সকালে টমটম গাড়ি ও লরি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১ শ্রমিকের প্রানহানী ও ৫ জনের মতো আহত হওয়ার ঘটনা ঘটেছে।আহতদের মধ্যে কেউ,কেউ হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।জানাযায়,মঙ্গলবার (২০জানুয়ারি)বানিয়াচং উপজেলা সদরের থানার পাশের সড়কের বানিয়াচং টু নবীগঞ্জ রোডের কালিদাস টেকা এলাকার শুটকি ব্রীজের পাশে ভোর আনুমানিক পাঁচটার দিকে একটি যাত্রীবাহী টমটম গাড়ি ও লরি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের দূর্ঘটনাটি ঘটে।এতে ঘটনাস্থলে এক শ্রমিক প্রান হারাণ।দূর্ঘটনায় নিহত হওয়া শ্রমিক আলাউদ্দিন মিয়া সহ টমটম গাড়ি চালক ও যাত্রী সহ আরও ৪/৫ জনকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন মিয়া(৩৫)কে মৃত ঘোষণা করেন।এবং অন্যান্য আহতদের অবস্থা গুরুতর হওয়ায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এদিকে নিহত শ্রমিক আলাউদ্দিন মিয়া(৩৫)নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামের কদর আলী মিয়ার পুত্র।এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি)শরীফ আহমেদ এর সাথে যোগাযোগ করা তিনি এর সত্যতা নিশ্চিত করেন।






















এই post বিষয়ে আলোচনা করুন