
মোঃ সাইফুল ইসলাম,মেহেরপুর
মেহেরপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছে । সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুর জনগণের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাইবার ক্রাইমে উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ হস্তান্তর অনুষ্ঠিত হয়। সাধারণ ডায়েরী ভূক্ত সর্বমোট ৯২ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝে দেওয়া হয়। এবং ভুলবশত অন্য নাম্বারে চলে যাওয়া ভুক্তভোগীদের নগদ, বিকাশের সর্বমোট ৫৫,০০০ হাকার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝে দেওয়া হয়। সেই সাথে নিখোঁজ ০৪ জন ব্যাক্তিকে উদ্ধার করে থানা পুলিশ। এছাড়াও বিভিন্ন থানার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে সহায়তা প্রদান করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।এসময় পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, তিনি মোবাইল বা অন্যান্য ডিভাইস আরো অধিক সতর্কতা সাথে ব্যবহারের পরামর্শ প্রদান করেন।সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ডিসেম্বর মাসের উদ্ধারের সংখ্যা মোবাইল উদ্ধার ৯২ টি নগদ ও বিকাশের টাকা উদ্ধার (পঞ্চান্ন হাজার) ভিকটিম উদ্ধারে সহায়তা ০৪ জন। ফেইসবুক আইডি রিকোভারি ১৩ টি।





















এই post বিষয়ে আলোচনা করুন