
মোঃ সাইফুল ইসলাম, মেহেরপুর
মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মা’দকবিরোধী বিশেষ অভিযানে ১০ বোতল ভা’রতীয় ম’দসহ এক মা’দক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।ডিবির একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় সোনাপুর গ্রামের নুর ইসলামের চায়ের দোকানের সামনে সোনাপুর থেকে মাঝপাড়া গামী পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম (৩৩), মুজিবনগর উপজেলার মাঝেরপাড়া গ্রামের পুশকোনীপাড়ার আইয়ুব আলীর ছেলে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। (যার আনুমানিক মূল্য বিশ হাজার টাকা)।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামতসহ তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।এক প্রেস রিলিজের মাধ্যমে শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১টা ৪৭ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।তিনি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ছাড় নেই। মেহেরপুর জেলাকে মাদকমুক্ত করতে জেলা গোয়েন্দা শাখা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।তিনি আরও জানান, মাদক পরিবহন, মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।






















এই post বিষয়ে আলোচনা করুন