
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (বাহুবল – নবীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শেখ মোঃ সুজাত মিয়া বলেছেন, আমি চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে জনগণের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছি। মসজিদ-মন্দির, স্কুল-কলেজ, মাদ্রাসা ও রাস্তা-ঘাটের উন্নয়ন সহ আর্তমানবতার সেবায় সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। তিনি বলেন, মানুষের কল্যানে কাজ করা আমি ইবাদত মনে করি। তাই আমি এমপি নির্বাচিত হলে পর্যায়ক্রমে বাহুবল ও মিরপুরকে পৌরসভায় বাস্তবায়ন করব।স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া সোমবার বিকালে বাহুবল মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মোঃ সমুজ আলী রানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শেখ সুজাত বাহুবল-নবীগঞ্জের বিভিন্ন ব্রীজ-কালভার্ট ও রাস্তাঘাটের উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, নির্বাচনী এলাকার বেকারত্ব নিরসনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।শিশু কিশোর ও তরুনদের খেলাধুলার জন্য দুই উপজেলায় দুটি স্টেডিয়াম স্থাপন করা হবে।তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করার সুবাদে এলাকার গণমানুষের ভালবাসা পেয়েছি। আমি নির্বাচিত হয়ে উন্নয়নের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই। বিগত দিনে প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যায় দূর্গত এলাকায় অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। তিনি আগামী ১২ ফেব্রুয়ারী তার ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, শেষ বয়সেও আমি বাহুবল নবীগঞ্জবাসীর পাশে থাকতে চাই।






















এই post বিষয়ে আলোচনা করুন