
মোঃ রমজান হোসেন মহাদেবপুর উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার হাটচকগোরীর বাঘাচারা এলাকায় নওগাঁ মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ মোট ৫ জন গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (২ ফেব্রুয়ারী) দুপুর ১:১০ মিনিটের সময় এই দূর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক ওঅটোরিকশা চালক গুরুতর আহত হন। তাদের দু’জনকেই তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অটোরিকশা চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।এছাড়াও অটোরিকশায় থাকা আরও তিনজন নারী যাত্রী দুর্ঘটনায় আহত হন। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় ও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক রাখতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।






















এই post বিষয়ে আলোচনা করুন