
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের একটি চৌকস টিম অভিযান চালিয়ে হেরোইন সহ এক নারীকে আটক করেছে। হেরোইন সহ আটককৃত নারী হলেন, নওগাঁর পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বড় নারায়ণপুর গ্রামের ফরমান আলী মন্ডলের মেয়ে মোছাঃ আফরিনা আক্তার মিমি (২৩)। র্যাব কাম্প থেকে জানানো হয় কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল মহিলা মাদক ব্যবসায়ী আফরিনা আক্তার এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করাকালে ৩১ জানুয়ারী র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আমইতারা এলাকায় উল্লেখিত মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল ঐদিন সারে ৩ টারদিকে নওগাঁর ধামইরহাট থানাধীন আমইতারা এলাকায় অভিযান পরিচালনা করে মহিলা মাদক ব্যবসায়ী আফরিনা আক্তারকে আটক পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মাদক ব্যবসায়ীকে মহিলা র্যাব সদস্য দ্বারা শালীনতা বজায় রেখে তল্লাশী করে তার নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ১৩৭ গ্রাম হেরোইন এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন উদ্ধার করে।আফরিনা আক্তার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নওগাঁ এবং জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে বলে যে, অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল বলেও জানিয়েছেন র্যাব।
এব্যাপারে নওগাঁর ধামুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।





















এই post বিষয়ে আলোচনা করুন