
সাজিদুর রহমান, বাহুবল, হবিগঞ্জ।। হবিগঞ্জের
বাহুবলে অবৈধ করাত কলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। চলিতাতলা ও গাংধার এলাকায় ৪টি অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় শংকর দাশ নামের এক করাতকল মালিককে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর-ই-হাফসা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনী, বাহুবল মডেল থানা পুলিশ ও বিট অফিসার সহযোগিতা করেন।হবিগঞ্জ বনবিভাগের রেঞ্জার তোফায়েল আহমেদ চৌধুরী জানান, একজন করাতকল মালিককে জেল জরিমানা ও ৩টি অবৈধ করাত কলের যন্ত্রাংশ ও চিড়াই কাঠ জব্দ করা হয়। তিনি বলেন নিয়মিত মামলার দায়েরের প্রস্তুতি চলছে।