
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের চেকপোস্ট অভিযানে ১,৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর ব্রিজের উত্তরে পুলিশের স্থাপিত চেকপোস্টে অভিযান পরিচালিত হয়।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীন (পিপিএম) জানান, চেকপোস্টে দায়িত্ব পালনকালে পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার আমতৈল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ মোস্তাক আহমেদ (৩৬)কে সন্দেহজনক হিসেবে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার পাঞ্জাবির নিচে কোমরের সঙ্গে মোড়ানো কালো কাপড়ে ১,৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।অভিযানকালে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।মধ্যনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ ইউছুব আলী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলামকে। পুলিশ জানিয়েছে, আটক আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।





















এই post বিষয়ে আলোচনা করুন