
আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
গত রবিবার ১৪ মে তারিখ রাত ১১.৫০ ঘটিকার সময় ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ পাকুন্দিয়া থানাধীন চর মনিহারিকান্দা সাকিনের জনৈক হুমায়ূন মিয়া (৪২), পিতা- মৃত আঃ গফুরের বসত বাড়িতে এক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোছাঃ সেলিনা (৩৮), স্বামী- হুমায়ুন মিয়া, সাং- চরকাওনা মনিহারিকান্দা, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জকে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
গত রবিবার ১৪ মে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো: রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে এবং মাদক ব্যবসায়ীর নিজ হাতে বের করে দেওয়া ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক রাত ১১.৫০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যম কে জানান এই ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।





















এই post বিষয়ে আলোচনা করুন