ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ/ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ধর্মপাশা সদর বাজারে বিভিন্ন সড়কে মিছিল শেষে বঙ্গবন্ধু মোড়ে আশরাফুল উলম মাদরাসার মাঠে আলোচনা সভা ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন, সুনামগঞ্জ - --১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাসী, সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিনয় ভূষন তালুকদার ভানু।
এসময় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ -১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাসী সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিনয় ভূষন তালুকদার ভানু, বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আব্দুল হাই তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, সেলবরষ ইউনিয়ন আওয়ামিলীগের এক অংশের সভাপতি তরিকুল ইসলাম, আওয়ামিলীগ নেতা চন্দন তালুকদার প্রমুখ।
এসময় বিনয় ভূষন তালুকদার ভানু বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরেন, আগামীতেও জননেত্রী শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী বানানোর জন্য আমাদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী বৃন্দ ও স্থানীয় গণ্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।