শহিদুল ইসলাম জি এম মিঠন ব্যুরো প্রধান নওগাঁ জেলা /
নওগাঁয় চুরি যাওয়া ৬ টি মোটরসাইকেল উদ্ধার সহ চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস অভিযানিক টিম।
মঙ্গলবার ১১ জুলাই দুপুরে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এব্যাপারে জেলা গোয়েন্দা (ডিবি'র) অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী জানান, সোমবার দিনব্যাপী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোরাই ৬ টি মোটরসাইকেল উদ্ধার সহ চোর চক্রের সাথে জড়ীত ৩ জন কে গ্রেফতার করা হয়।
নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক মহোদয় এর দিক- নির্দেশনায় ও নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ডিবি'র অফিসার ইনচার্জ হাসমত আলীর নেতৃত্বে এসআই মোঃ মামুনুর রশিদ সহ ডিবি পুলিশের একটি চৌকস টিম অভিযানটি পরিচালনা করেন।
ডিবি'র অফিসার ইনচার্জ হাসমত আলী জানান, নওগাঁ জেলার বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া যাচ্ছিলো। এরপর চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার সহ চোর চক্রের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার তৎপরতা বৃদ্ধি করা হয়। নওগাঁ জেলা থেকে চুরি করা মোটরসাইকেল গুলো জেলার বিভিন্ন স্থানে কম মূলে বিক্রি করে আসছিল একটি চক্র। নওগাঁ পৌর শহরের দয়ালের মোড় কাঁচা বাজার এলাকায় চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানের পরিকল্পনায় তাদের গ্রেফতার করার জন্য সোমবার ভোরের দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌর শহরের খাস নওগাঁ (চক ইলাম) এলাকার মৃত মেহের আলীর ছেলে এসএম গোলাম রাব্বানী ওরফে লাল চাঁন (৩৫) ও চক মুক্তার এলাকার রাজু মিয়ার ছেলে রবিউল আওয়াল (২৩)কে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতার কৃতদের দেওয়া তথ্যমতে পার নওগাঁ শান্তিনগর এলাকার ফজলু মিয়ার ছেলে নাহিদ হাসান (২৫)কে গ্রেফতার করা হয়। এসময় ধৃত নাহিদ হাসানের হেফাজতে থাকা আরো ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। এরপর সকল আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা ও বন্ধক রাখা আরো ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানে মোট ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং জড়ীত ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা সকলেই চোর চক্রের সত্রিয় সদস্য বলেও জানান ডিবি'র অফিসার ইনচার্জ। এছাড়া মোটরসাইকেল চোর চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার এর জন্য অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে ডিবির অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।