মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে শারিরীক প্রতিবন্ধী এক গৃহবধূকে (২২) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।উপজেলার পালশা ইউনিয়নের চৌরিয়াগ্রামে গৃহবধুর স্বামীর বাড়িতে এ ঘটনা
ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই গ্রামের সাহেব আলীর ছেলে কবিরুল ইসলাম কবির (৪৫) গা ঢাকা দিয়েছে। তবে পুলিশ তাকে ধরতে অভিযানে নেমেছে।
রোববার (১৬ জুলাই) রাতে প্রতিবন্ধী গৃহবধুর বাবা আঃ মালেক বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ একটি এজাহার দায়ের করেন।
বাদীর করা মামলার এজাহার সূত্র জানা যায়, গত তিন বছর পূর্বে পার্শ্ববর্তী গ্রামের শারিরীক প্রতিবন্ধী আসাদুল ইসলামের সাথে শারিরীক প্রতিবন্ধী তার মেয়ের বিয়ে হয়। ঘটনার দিন
গত শুক্রবার তার মেয়ে জামাই,মেয়ের শ্বশুর-শ্বাশুড়ি কাজের জন্য বাহিরে গেলে বিকাল অনুমান ৫টার সময় সুযোগ বুঝে বাড়িতে ঢুকে একা পেয়ে জোড় পূর্বক ধর্ষনের চেষ্টা করে
একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে লম্পট কবিরুল সটকে পড়ে।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার একটি মামলা
রেকর্ড করা হয়েছে।অভিযুক্ত কে আটকের জন্য অভিযান চলমান আছে।