ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ সিলেট সংরক্ষিত আসনের এমপি এডভোকেট শামীমা আক্তার খানম বলেছেন- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতেৃত্বে দেশ এখন উন্নয়নের মহা সড়কে। দেশের
উন্নয়ন দেখে বিরোধীরা নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নির্বাচনকে বাঁধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু কোনো বাঁধাই নেত্রী ভয় করেন না। এ সময় তিনি আগামী
নির্বাচনে নৌকায় ভোট চেয়ে বলেন- ”নৌকায় ভোট দেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়”।
সোমবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গাঘটিয়া বড়টেক এলাকায় এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন- যাদুকাটা নদী প্রাকৃতিক সম্পদে ভরপুর এ নদীর সৌন্দর্য্য দেখতে দেশ বিদেশের পর্যটকরা এখানে আসেন। বর্তমানে নদীতে নাকি ড্রেজার মেশিন দিয়ে
বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করায় নদী তীরবর্তী অর্ধশতাধিক গ্রাম হুমকির মুখে পড়েছে। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এসব লুটেরাদের প্রতিহত
করতে হবে। যাদুকাটার তীরবর্তী গ্রাম ও নদীর সৌন্দর্য্য রক্ষায় রাত জেগে পালাক্রমে পাহাড়া দিতে হবে। তিনি বলেন, অতীতে হাওড় আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে
আপনাদের পাশে ছিলাম, এখনও আছি ভবিষ্যতেও থাকবো। আমি আল্লাহ্ ছাড়া কোনো অপশক্তিকে ভয় পাইনা।
এসময় তিনি স্থানীয় সাংসদ মেয়াজ্জেম হোসেন রতনের সমালোচনা করে বলেন- আপনার সাথে আমার কোনো বিরোধ নেই। আমরা একই ছায়াতলে রাজনীতি করি। এটা আপনার
আমার নির্বাচনী এলাকা, আমি তো এখানকার মানুষের দুঃখের কথা শুনে ছুটে এসেছি। আপিনও আসুন না। এসে এলাকার মানুষের দুঃখ, দুর্দশা দেখে যান। আপনী এ এলাকার
নির্বাচিত জনপ্রতিনিধি। আপনাকে এ এলাকার জনগণের দুঃখ দুর্দশায়, সুখে-দুখে তাদের পাশে থাকতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, জামালগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা আ.লীগের
ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আওয়াল, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, তাহিরপুর উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক খসরু ওয়াহিদ
চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আসতারুল হক, মহিলা শ্রমিক রুজিনা, শাহিনা বেগম, পুরুষ শ্রমিক গোলাম নুর, শাহারুল প্রমুখ।