প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৫:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৩, ৮:৪৫ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে ট্রান্সফরমারের দামি তারসহ ২ চোর আটক

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধানঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ০৩টি তামার তার বিশিষ্ট ইলেকট্রিক ট্রান্সফরমার এর কোর ও পিভিসি কপার ক্যাবলসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১৭ জুলাই) সকালে আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে পিকআপসহ তাদের
আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চত করেছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মেদ।
আটককৃত মিজান কাজী (৩৮) গোপালগঞ্জের মোকসুদপুর উপজেলার বলনারায়ণ এলাকার আসকার কাজীর ছেলে ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলুদিয়া এলাকার
মনির হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম(২০)।
ওসি নাহিদ আহাম্মেদ বলেন, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করার সময় আশুগঞ্জ থানাধীন চরচারতলা সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ
টোলপ্লাজা সংলগ্ন ঢাকাগামী ঢাকা সিলেট মহাসড়কের রাস্তার উপরে ০১টি পিকআপকে ইং ১৭জুলাই ০৯:১৫ টার সময় অভিযান পরিচালনা করার সময় সিগন্যাল দিলে পিকআপটি
ইউটার্ন করে সিলেট মুখি হয়ে পালানোর চেষ্টাকালে আশুগঞ্জ থানা পুলিশ সন্দেহের প্রেক্ষিতে পিছু ধাওয়া করে আশুগঞ্জ থানাধীন সোহাগপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের পাকা
রাস্তার উপর থামিয়ে পিকআপটি তল্লাশি করে ০৩টি চোরাই তামার তার বিশিষ্ট ইলেকট্রিক ট্রান্সফরমার এর কোর, যাহার মূল্য অনুমান ২,১০,০০০/-টাকা ও অনুমান ১৫মিটার
পিভিসি কপার ক্যাবল, মূল্য অনুমান ২০,০০০/-টাকা এবং ০১টি পিকআপ উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন